আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


প্রখ্যাত আলেম গোলাম সারোয়ার সাঈদী অসুস্থ, দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন পরিবার

প্রখ্যাত আলেম গোলাম সারোয়ার সাঈদী অসুস্থ, দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন পরিবার

বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান পীর সাহেব ও আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামলি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা গোলাম সারোয়ার সাঈদী দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছেন।

দীর্ঘদিন ঢাকা কমপোর্ট হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। গতকাল (শুক্রবার) সন্ধায় গোলাম সারোয়ারের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় কমফোর্ট হসপিটাল থেকে অ্যাপোলো হসপিটালে আইসিইউ বিভাগে হস্তান্তর করা হয়।

পারিবারিক সুত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরে ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন তিনি। পরিবারের পক্ষ থেকে বড় ছেলে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

 


Top