আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ফেনসিডিল সহ আটক তিন

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ফেনসিডিল সহ আটক তিন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা ও ৪৭ বোতল ফেনসিডিল সহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা সহ দীন ইসলাম (৩০) কে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। আটককৃত দীন ইসলাম মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দুর গ্রামের আব্দুল মান্নাফ এর পুত্র।
একই সময়ে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই দ্রুবেশ এর নেতৃত্বে পুলিশের অপর একটি দল উপজেলার পুর্ব চারাভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজা ও ৪৭ বোতল ফেনসিডিল সহ মো: মালু মিয়া (৪৮) ও আনোয়ার হোসেন (৬০) কে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের দুই সহযোগী পালিয়ে যায়। ধৃত মালু মিয়া মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের পুর্ব চারাভাঙ্গা গ্রামের মৃত কানু মিয়ার পুত্র ও আনোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার চকআরতা গ্রামের মৃত নুরুল ইসলাম এর পুত্র।
ইন্সপেক্টর গোলাম মোস্তফা উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ও পলাতক ব্যাক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


Top