আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় প্রবাসী স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

উত্তরণ প্রতিবেদক 

ফেনীর দাগনভূঞায় প্রবাসী স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

ফেনীর দাগনভূঞায় প্রবাসী স্বামীর সাথে অভিমান করে জান্নাতুল ফেরদৌস মেরী(১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।রবিবার (০৯ আগস্ট)বিকালে স্থানীয় পৌরসভার আমান উল্যাহপুর এলাকার একটি ভবন থেকে নিহত মেরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ৷ জানা যায়, চলতি বছরের ১৫ জানুয়ারি পারিবারিক সিদ্ধান্তে উপজেলার রামনগর ইউপির সেকন্দরপুর গ্রামের মৃত আব্দুল করিমের প্রবাসী ছেলে কবির আহমদের ফোনের মাধ্যমে বিয়ে হয় মেরীর।নিহত মেরী জায়লস্কর ইউনিয়নের পশ্চিম খুশিপুর গ্রামের ইমান উদ্দিন ভূঞা বাড়ির মোঃ জেবল হকের বড় মেয়ে ছিল। বিয়ের পর থেকে নিজের পিতা-মাতার সাথেই বসবাস আসছিল মেরী।ঘটনারদিন স্বামীর দেশে আসাকে কেন্দ্র করে তার সাথে কথা কাটাকাটির এক পর্যায় মেরী ভিড়িও কলে তাকে আত্মহত্যার হুমকি দেয়।কথা শেষে সকলের অজান্তে বাসার সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। দাগনভূঞা থানা পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


Top