আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফাই বিশ্বের সবচেয়ে বেশি দিন ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বুধবার (১১ নভেম্বর) শোকবার্তায় শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে তার মৃত্যু হয়। ১৯৭১ সালে বাহরাইন স্বাধীন হওয়ার পর থেকে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তার লাশ দেশে ফিরিয়ে এনে রাজকীয় সম্মান দিয়ে দাফন করা হবে বলে আশা করা হচ্ছে। তার মৃত্যুতে বাইরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা এক সপ্তাহ জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে সরকারি বিভাগের কাজও তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে।

 


Top