আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় দশ মামলায় আসামি ৪৬৭ জন,গ্রেপ্তার ২১

বিশেষ প্রতিবেদক 

রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় দশ মামলায় আসামি ৪৬৭ জন,গ্রেপ্তার ২১

রাজধানীতে একদিনে অন্তত ১০টি বাসে আগুন দেয়ার ঘটনায় এখনো পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় সাতটি থানায় ১০টি মামলা হয়েছে।

ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া, মতিঝিল, বংশাল, শাহবাগ, ভাটারা ও উত্তরা থানায় দায়ের করা হয়েছে বেশ কয়েকটি নাশকতার মামলা।

এরমধ্যে পল্টন থানায় দুই মামলায় আসামি করা হয়েছে ৬৮ জনকে। পল্টন থানায় দুইটি মামলায় ৭ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া শাহবাগ থানায় ৭০ জনকে আসামি করে দুইটি মামলা হয়েছে। অন্যদিকে আরো দুই মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। মতিঝিল থানায় ১২ জনের বিরুদ্ধে মামলায় হয়েছে।

সিসিটিভি পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বংশাল থানায় আরও একটি মামলা হয়েছে। অন্যদিকে উত্তরা ও ভাটারা থানাতেও প্রক্রিয়াধীন রয়েছে দুটি মামলা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রত্যেকেরই রাজনৈতিক পরিচয় রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

 


Top