আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


গাড়ি পোড়ানোর মামলায় হাইকোর্টে বিএনপি’র দেড় শতাধিক নেতাকর্মীর জামিন আবেদন

গাড়ি পোড়ানোর মামলায় হাইকোর্টে বিএনপি’র দেড় শতাধিক নেতাকর্মীর জামিন আবেদন

রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী।

রোববার (১৫ নভেম্বর) পৃথক ১৩টি পত্রে জামিন আবেদন করেন তারা। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ তথ‌্য জানিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে জামিন শুনানি হবে।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন (১২ নভেম্বর) বিকেলে ঢাকার বিভিন্ন স্থানে ১০টির বেশি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ১০টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ওই উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, যুবদল ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 


Top