আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


অস্ত্র মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও দেহরক্ষীর জামিন নামঞ্জুর

অস্ত্র মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও দেহরক্ষীর জামিন নামঞ্জুর

অস্ত্র মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের জামিন আবেদন নাকচ করেছে আদালত। রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালত এ আদেশ দেয়,

ইরফান ও তার দেহরক্ষীর জামিন চেয়ে তাদের আইনজীবী আদালতে আবেদন করলে তা নাকচ করা হয়। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন,

এর আগে ৮ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত চকবাজার থানার অস্ত্র ও মাদক মামলায় তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন,

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর ২৬ অক্টোবর গ্রেপ্তার হন ইরফান সেলিম ও তার দেহরক্ষী। ২৭ অক্টোবর তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দু’টি করে পৃথক চারটি মামলা দায়ের করে র‍্যাব। গত ২৯ অক্টোবর এসব মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন অস্ত্র ও মাদক আইনে দু’জনের বিরুদ্ধে দু’টি করে চারটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানোসহ প্রত্যেকের ১৪ দিন করে রিমান্ড চান।

 


Top