আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেসবুকে সাকিবকে হত্যার হুমকি দেয়া মহসিন সুনামগঞ্জ থেকে গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি 

সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়া মহসিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. ফয়সল আহমদ জানান, রনসি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সিলেট মেট্রোপলিটন এলাকার জালালাবাদ থানায়, আইসিটি আইনে মামলা করেন, এসআই মাহবুব মোর্শেদ।

তদন্ত ভার দেয়া হয়েছে, আরেক এসআই লিটন চন্দ্রনাথকে। গত রোববার ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন, মহসিন তালুকদার।

 


Top