আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে নিহত ৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে নিহত ৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইঞ্জিনচালিত ট্রলি উল্টে ধানের বস্তার নিচে চাপা পড়ে ৮ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই কৃষি শ্রমিক, তাদের বাড়ি শিবগঞ্জের বালিয়াদীঘি গ্রামে। ধান কাটার মজুরি হিসেবে পাওয়া ধান নিয়ে বাড়ি ফিরছিলেন তারা।

ধানবোঝাই ইঞ্জিনচালিত ট্রলিটি বৃহস্পতিবার ভোররাতের দিকে রওনা হয়ে নওগাঁর নিয়ামতপুর থেকে শিবগঞ্জের বালিয়াদীঘিতে যাচ্ছিলো। পথে ভোর সাড়ে ৫টার দিকে বারিকবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে খাদের পানিতে ধানের বস্তার নিচে কৃষি শ্রমিকরা চাপা পড়লে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে হতাহতদের উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত ট্রলিটি উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। আহত ৫ জনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন মোহাম্মদ বাবু, মিঠুন, তাজামুল, মিলু, কাশেম, মাসুদ, করিম ও আতাউর।

যাত্রীসহ অতিরিক্ত মালামাল নিয়ে চলাচলের কারণে ইঞ্জিনচালিত ট্রলিটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা ফায়ার সার্ভিসের।

হতাহতরা সবাই কৃষি শ্রমিক। তাদের বাড়ি শিবগঞ্জের বালিয়াদীঘি গ্রামে। আহত চার জনের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপর দু’জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আর নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

দুর্ঘটনা কবলিত ট্রলিটিতে থাকা ধানগুলো উদ্ধার করে শিবগঞ্জের বালিয়াদীঘিতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে পুলিশ।

 


Top