আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কুয়েত সহ আন্তর্জাতিক পাঁচ রুটে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

বিশেষ প্রতিনিধি 

কুয়েত সহ আন্তর্জাতিক পাঁচ রুটে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

চলমান করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক পাঁচ রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিমান সূত্র এ তথ্য জানায়।

বিমানের ওয়েবসাইটে বলা হয়, ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুণ্ডু, মাস্কাট ও কুয়েত রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হলো। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেয়া হবে।

এর আগে গত ১ নভেম্বর ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করে বিমান। সবশেষ আজ বৃহস্পতিবার আরেক দফায় ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

করোনা মহামারি দেখা দিলে গত মার্চ মাস থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমানের। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় এরই মধ্যে কয়েকটি রুটে ফের ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ। তবে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুণ্ডু, মাস্কাট ও কুয়েত রুটে এখনও ফ্লাইট চালু করেনি বিমান।

 


Top