আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


করোনার এ সময়ে স্কুল খুলে শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে চায় না সরকার প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক 

করোনার এ সময়ে স্কুল খুলে শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে চায় না সরকার প্রধানমন্ত্রী

করোনার এ সময়ে স্কুল খুলে শিক্ষার্থীদের জীবন সরকার ঝুঁকিতে ফেলতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশনে এ কথা বলেন তিনি।

সংসদ নেতা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে সচেতন আছে সরকার। মোকাবিলায় প্রস্তুতি নেয়া হয়েছে। দেশের মানুষের জন্য ভ্যাকসিনপ্রাপ্তি নিশ্চিত করতে বুকিং দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনের সমাপনী বক্তব্যে জাতির পিতার কর্মময় জীবন নিয়েও আলোচনা করেন তিনি। পরে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি জাতীয় সংসদে দেয়া বঙ্গবন্ধুর ভাষণ অধিবেশনে শোনানো হয়।

এছাড়া সমাপনী দিনে পাস হয় মাকদ্রদব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল-২০২০। এর ফলে মাদক মামলার বিচারে আর ট্রাইব্যুনাল গঠন প্রয়োজন নেই।

 


Top