আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


মালয়েশিয়ায় তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

মো.মেহেদী হাসান মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা করেছে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গসংগঠন ।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে তারেক রহমানের জম্মদিন পালিত হয়।

মালয়েশিয়া বিএনপি সিনিয়রসহ সভাপতি মাহবুব আলম শাহ এর সভাপতিত্বে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন অনুষ্ঠান পরিচালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে যুক্ত হয়েছেন সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রধান বক্তা হিসাবে যুক্ত ছিলেন ঢাকা মহানগর (উত্তর)বিএনপি সভাপতি আলহাজ্ব এম এ কাইয়ুম।

বিশেষ অতিথি হিসাবে যুক্ত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা (এমপি), জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সভাপতি প্রফেসর মামুন আহমেদসহ বিএনপির কেন্ত্রীয় নেতৃবৃন্দ ও মালয়েশিয়া বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


Top