আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কাতারে সিআইপি আলহাজ্ব জালাল আহমদকে গণসংবর্ধনা

মোশারফ হোসেন জনি

কাতারে সিআইপি আলহাজ্ব জালাল আহমদকে
গণসংবর্ধনা

কাতারের রাজধানী দোহার একটি হোটেলে করোনা প্রাদুর্ভাবের সময় প্রবাসীদের পাশে থেকে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করার জন্য চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতিসন্তান সি,আই,পি আলহাজ্ব জালাল আহমদকে গণসংবর্ধনা দিয়েছে কাতারস্থ ফরিদগঞ্জ এসোসিয়েশনের পক্ষে ১৬ নং ইউনিয়নের প্রবাসীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ভূঁইয়া। মানিক পাটোয়ারির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি চাঁদপুর সমিতির সভাপতি মানিক হোসেন,খায়রুল আলম সাগর, ফরিদগঞ্জ কলেজের সাবেক জিএস মামুন, মিলন পাটোয়ারি, সাখাওয়াত হোসেন, বাবু খান , মোহাম্মদ টিটু, মনির মিয়াজী ও মোহাম্মদ সেলিম।

বক্তারা চাঁদপুরবাসীর সেবায় নিজের সর্বোচ্চ সাধ্য দিয়ে প্রচারবিমুখ জালাল আহমদকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান। তারা নিরহঙ্কার ও শাদা মনের মানুষ জালাল সাহেবকে ফরিদগঞ্জের সংসদ সদস্য হিসেবে দেখতে চান আয়োজকরা।


Top