আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


মালয়েশিয়ায় যুবককে মারধরের ঘটনায় বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

মো.মেহেদী হাসান

মালয়েশিয়ায় যুবককে মারধরের ঘটনায় বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে মারামারি ভিডিও ভাইরাল হওয়ায় সন্দেহভাজন এক বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ার জহুর প্রদেশের জালান তেব্রাউয়ের একটি হাইওয়েতে এক মালয়েশিয়ান যুবকের (৩৯) সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন ওই বাংলাদেশি যুবক।


প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন ৩৯ বছর বয়স্ক এ ব্যক্তিকে একটি লোহার রড দিয়ে আঘাত করেছে। এতে তিনি মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান। পরে রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় সুলতানা আমিনাহ হাসপাতালে জরুরি ওয়ার্ডে পাঠায়। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

৩০ বছর বয়সী বাংলাদেশি যুবকের তথ্য যাদের কাছে আছে, তাদের ০৭-২১৮২৩২৩ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান জোহর বাহরু সেলাতান (জেবিএস) জেলা পুলিশ প্রধান এসিপি পাজলি মোহাম্মদ জাইন। মামলাটি দণ্ডবিধির ৩২৬ ধারায় তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।


Top