আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কাতারে ফরিদগঞ্জবাসীর সাথে জালাল আহমদ সিআইপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোশারফ হোসেন জনি

কাতারে ফরিদগঞ্জবাসীর সাথে জালাল আহমদ সিআইপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাতারে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া একমাত্র বাংলাদেশি বিশিষ্ট শিল্পপতি মোঃ জালাল আহমদ সিআইপি’র সাথে কাতারস্থ ফরিদগঞ্জ প্রবাসী জালাল আহমদ সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করে ২নং, ৭নং ও ১৪নং ইউনিয়ন কাতার প্রবাসী।

রাজধানী দোহার নাজমার একটি রেস্তোরাঁয় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোঃ ওমর ফারুক ও মোঃ জাহিদুল ইসলাম সবুজের সঞ্চালনায় ও রাসেল খান টিটুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোঃ জালাল আহমদ সিআইপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ভূইয়া, আবুল কাশেম, মোঃ খায়রুল আলম সাগর, শাখাওয়াত হোসেন , হুমায়ুন কবির, রাশেদ আলম, জাহাঙ্গীর খান, মোঃ জহিরুল ইসলাম মীর সহ আরও অনেকে।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রবাস থেকে প্রতিনিধি হিসেবে চাঁদপুর ফরিদগঞ্জ আসন থেকে জালাল আহমদ সিআইপিকে সংসদে দেখতে চাই।

প্রধান অতিথি জালাল আহমদ সিআইপি’র বক্তৃতায় তিনি বলেন আমি সবসময় ফরিদগঞ্জবাসীর সাথে আছি, ছিলাম ও ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

পরে নৈশভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।


Top