আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীতে ৫ মাসে আদায় ২৬ কোটি টাকা আয়কর আদায়

ফেনীতে ৫ মাসে আদায় ২৬ কোটি টাকা আয়কর আদায়

মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে আয়কর মেলা না হলেও ফেনীতে উৎসবমুখর পরিবেশেই আয়কর রিটার্ন দাখিল করছেন গ্রাহকরা। সেবা প্রদানসহ তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকার পত্রও প্রদান করা হচ্ছে। আয়কর বিভাগ সূত্র জানায়, গত ১ জুলাই থেকে রবিবার (২৯ নভেম্বর) পর্যন্ত জেলা সদর, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে কর অঞ্চল ফেনী-৮ এর আওতায় ১ কোটি ৩৩ লাখ ৬ হাজার ৯শ ৩৭ টাকা আয়কর জমা পড়েছেন। রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৬শ ৬৩ জন ব্যক্তি। একইভাবে ফেনী পৌর এলাকায় কর অঞ্চল ফেনী-৭ এর আওতায় ২৫ কোটি ৩২ লাখ টাকা ৪৪ হাজার ৯৩৭ টাকা আয়কর জমা হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৬ হাজার ৩শ ৮৭ জন। সূত্র আরো জানায়, কর অঞ্চল ফেনী ৭ এর আওতায় গত জুলাই মাসে ৪ কোটি ৬৫ লাখ, আগস্টে ২ কোটি ৭৮ লাখ, সেপ্টেম্বরে ৭ কোটি ৯৫ লাখ, অক্টোবরে ৫ কোটি ৪৩ লাখ ও নভেম্বরে ৪ কোটি ৫০ লাখ টাকা আয়কর জমা হয়েছে। জুলাই মাসে ১শ ২৫ জন, আগস্টে ২শ ৬৫ জন, সেপ্টেম্বরে ৫শ ৩০ জন, অক্টোবরে ৯শ ১১ জন ও নভেম্বরে ৪ হাজার ৫শ ৫৬ জন রিটার্ন জমা দিয়েছেন। কর অঞ্চল ফেনী এর উপ-কর কমিশনার মো: রাকিবুল হাফিজ জানান, ২০১০ সাল থেকে দেশব্যাপী প্রতি বছর আয়কর মেলা হলেও এবছর মহামারি করোনা ভাইরাসের কারণে মেলা অনুষ্ঠিত হচ্ছে না। তবে করদাতা ও সেবাগ্রহীতাদের সুবিধার্থে মেলার পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে আয়কর রিটার্ন গ্রহণ, কর তথ্যসেবা এবং তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকার পত্র প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, অর্থ আইন, ২০২০ মোতাবেক সকল টিআইএনধারীর রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং শুধুমাত্র কোম্পানি করদাতা ব্যতীত অন্য সকল করদাতার রিটার্ন দাখিলের সময় সোমবর (৩০ নভেম্বর) শেষ হওয়ার কথা রয়েছে।

 


Top