আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাহরাইন প্রতিনিধি :

বাহরাইনে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

(১০ ডিসেম্বর) বৃহস্পতিবার মানামায় ওয়েলফেয়ার কমিউনিটি কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাজ উদ্দিন সিকান্দারের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক একরামুল হকের সঞ্চালনায়,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শামছুল হক বাহরাইনিবিশেষ অথিতি ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ছমির উদ্দিন,ড. জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান,আব্দুল আজিজ, আব্দুল হালিম, সহ-সভাপতি সোনাম আহমেদ,
এ ছাড়া ও উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জয়েন্ট সেক্রেটারি জেনারেল সম্রাট নজরুল সিদ্দিকী,পাবলিক রিলেশন- জসিম উদ্দিন,মাহির তালুকদার,সেক্রেটারি লেবার শরিফ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি ট্রেজারার আল আমিন সহ কার্যকরী কমিটির অনেকে।বক্তারা- বলেন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বিদেশের মাটিতে অল্প সময়ে প্রবাসীদের কল্যাণে কাজ করে , বাহরাইনে অবস্থানরত লাখো বাংলাদেশীর আস্থার জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছে সেই বিশ্বাস ধরে রাখতে আমরা আরো বেশি শ্রম এবং অর্থ ব্যয় করে অসহায় প্রবাসীদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে দেশে ফিরতে অসুস্থ একজন প্রবাসীকে বিমান টিকেট বাবদ আর্থিক সহযোগিতা করা হয়।সর্বশেষ বাংলাদেশের বিজয় দিবস ও বাহরাইনের স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বাহরাইনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম সাহেবের মৃত্যুতে শোক প্রকাশ করে মোনাজাত করা হয়।


মোনাজাত পরিচালনা করেন মোঃ নুর উদ্দিন আহমেদ(রুমেল)


Top