আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মালয়েশিয়া আওয়ামী যুবলীগের মানববন্ধন

মো.মেহেদী হাসান

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মালয়েশিয়া আওয়ামী যুবলীগের মানববন্ধন

মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার পক্ষ থেকে স্মারক লিপি গ্রহন করেন অস্থায়ী উপ-রাষ্ট্রদূত ও প্রথম সচিব রাজনৈতিক জনাব রুহুল আমিন।
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে মালয়েশিয়া আওয়ামী যুবলীগ।বুধবার স্থানীয় সময় বেলা ১টার দিকে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস চত্বরে এ মানববন্ধন পালন করেন তারা । মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক আহবায়ক এ কামাল হোসেন চৌধুরী,বর্তমান আহবায়ক কমিটির সদস্য বাবলা মজুমদার বাবু, জহিরুল ইসলাম জহির, মাসুদুল আলম রনি, মুজিবুর রহমান বাবু, রেজাউল হক লায়ন, আল-আমিন ডলার,সেলাঙ্গর প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক কাজী ইসমাঈল হোসেন রানা,আশরাফুজ্জামান রনি, রিসাদ বিন আবদুল্লাহ, একাব্বর মাহমুদ ,লাল মাহমুদ ,তোফাজ্জেল হোসেন খান ,আনিছুর রহমান স্বপন ,রেজাউল করিম ,শফিকুল ইসলাম,মোহাম্মদ শামীম প্রমুখ।মানববন্ধনে মালয়েশিয়া আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ বলেন ,স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের শুভক্ষণে মৌলবাদী গোষ্ঠী আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করছে। তারা জাতির জনকের স্মরণে সম্মানে নির্মিত ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। যা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য খুবই অসম্মানে বিষয়।

আমরা মৌলবাদী গোষ্ঠীকে হুঁশিয়ার করছি, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ হবে, স্থাপিত হবে। যারা এর বিরোধিতা বা কোনো ধরণের অপচেষ্টা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।আর সেই সাথে ভাস্কর্য ভাঙার ঘটনার জড়িত মাস্টারমাইন্ডদের দ্রুত গ্রেফতার ও পরবর্তীতে যথোপযুক্ত শাস্তির দাবি জানান মালয়েশিয়া আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ।

পরে মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার পক্ষ থেকে স্বারক লিপি গ্রহন করেন অস্থায়ী উপ-রাষ্ট্রদূত ও প্রথম সচিব রাজনৈতিক জনাব রুহুল আমিন।


Top