আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

মোশারফ হোসেন জনী 

কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন


বিপুল উৎসাহ উদ্দীপনা ও করোনার স্বাস্থ্যবিধি মেনে, যথাযোগ্য মর্যাদায় কাতার বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

১৬ ডিসেম্বর স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৯টায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।

লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মাদ জসীম উদ্দিন।

রাষ্ট্রদূত মোহাম্মাদ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মাহবুব রহমানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে এক মিনিট নিরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে। শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হাসান, ৩য় সচিব মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী।

বিজয় দিবসের অনুষ্ঠানে, কাতারের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী সহ বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক ব্যাক্তিবর্গসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।                                                                                                                                        বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে জীবন বাজি রেখে বাঙ্গালি জাতি মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধে সীমাহীন ত্যাগ অসীম বীরত্ত প্রদর্শন করে বিজয় অর্জন করেন।


Top