আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


ফেনীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জয়নাল হাজারীর বাড়িতে হামল

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জয়নাল হাজারীর ফেনীর মাস্টারপাড়ার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে মুখোশাধারী সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিনগত রাতে রাত ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জয়নাল হাজারী।

তিনি বলেন, রাত ১টা থেকে ২টার মধ্যে মুখোশ পরে কিছু সন্ত্রাসী তার বাড়িতে প্রবেশ করে। তারা বাড়িতে অবস্থিত মুজিব উদ্যানে ১৫ আগস্ট জাতির পিতার মৃত্যুবার্ষিকী ও শোক দিবস পালনের জন্য আয়োজনের চেয়ার-টেবিল ভাঙচুর করে, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং গোলাগুলি করে।

জয়নাল হাজারী আরও বলেন, আমি ইতোমধ্যে বিভিন্ন যায়গায় অভিযোগ করেছি। ফেনীর পুলিশ সুপারকেও জানিয়েছি।

ইতোমধ্যে আমার বাড়িতে পরিদর্শন করে গেছেন ফেনী সদর থানার পরিদর্শক (ওসি) মো. আলমগীরসহ ডিবি পুলিশের ওসি।

আইনি পদক্ষেপ প্রসঙ্গে জয়নাল হাজারী বলেন, আমি এখন কিছুটা ক্লান্ত, কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি লিখিতভাবে একটা অভিযোগ ফেনী সদর থানায় পাঠাব।

সদর সাথার ওসি সেটি গ্রহণ করে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।

এর আগে বুধবার নিজের ফেসবুক পেজে তার দুই সহযোগী আরজু ও শাখাওয়াতসহ তাকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জয়নাল হাজারী।

তিনি বলেন, যে দেশে জাতির পিতা নিহত হয়েছেন সে দেশে আমার মৃত্যু হলেও আফসোস থাকবে না। মুজিব উদ্যান করেছি, বহু বছর বঙ্গবন্ধুকে নিয়ে কোন অনুষ্ঠান করতে পারিনি। এবার ১৫ আগস্ট ফেনীতে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করব। এ কর্মসূচিকে কেন্দ্র করেই একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। বিরোধী পক্ষের উস্কানিমূলক তৎপরতার শেষ নেই, ওরা অপতৎপরতায় লিপ্ত।

 


Top