আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

মোশারফ হোসেন জনী 

কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান, এই শ্লোগানকে সামনে রেখে, আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সাত জন কাতার প্রবাসী সর্বোচ্চ রেমিট্যান্স পেরণ কারিকে সম্মাননা প্রদান করেছে কাতার বাংলাদেশ দূতাবাস।


স্থানীয় সময় শনিবার ১৯ ডিসেম্বর বিকাল ২টা ৩০ মিনিটে কাতারের রাজধানী দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর নাজমুল হাসানের পরিচালনায়। অনুষ্ঠানে অভিবাসী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। সভায় বক্তব্য রাখেন, শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ মাহবুব রহমান, ৩য় সচিব মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

বক্তারা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ত্যাগ ও দেশের উন্নয়নে অবদানের স্বীকৃতি, অভিবাসী কর্মীদের মর্যাদা প্রদানের আহ্বান জানান। অনুষ্ঠানে, কাতারের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী সহ বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক ব্যাক্তিবর্গসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ জাতির মোঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা দূতাবাসের কল্যাণ সহকারী করেন সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন।


Top