আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কাতারে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন এর বিজয় দিবস উদযাপন

মোশারফ হোসেন জনি

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে করোনা স্বাস্থ্যবিধি মেনে, কেক কেটা, আলোচনা সভা করেছে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন কাতার।

স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহার নাজমা আফগান রেস্টুরেন্টে এ বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শামীমের পরিচালনায়।

সভায় বক্তব্য রাখেন, কাতার জাতীয় পার্টি সভাপতি হাজী বাসার সরকার, বাংলাদেশ লেখক সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আমিনুল হক কাজল, হাজী রফিকুল ইসলাম, গীতিকার জসীম উদ্দিন আকাশ, তাজুল ইসলাম, আবুল কালাম, ইকবাল আহমেদ রনি, বাবুল আহমেদ, ইলিয়াস মুন্সি, নুর আলম আকাশ, মোহাম্মদ মিরাজ, মোশাররফ হোসেন জনি, সি এম হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর, রক্তস্নাত বিজয়ের ৪৯তম বার্ষিকী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাথা উচু করার দিন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য।

আলোচনা শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টেলিভিশন চ্যানেল আল-জাজিরা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইসহাক বিন মোহাম্মদ আলী লাহোরি।


Top