আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


আকবরের মামলা থেকে সড়ে দাঁড়ালেন তার আইনজীবী

আকবরের মামলা থেকে সড়ে দাঁড়ালেন তার আইনজীবী

সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান নামের যুবক হত্যার দায়ে অভিযুক্ত পুলিশের বহিস্কৃত এসআই আকবরের পক্ষে জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তে কোনো অ্যাডভোকেট মামলা লড়বেননা বলে জানিয়েছিল। কিন্তু এর পরেও তার পক্ষে দাঁড়িয়েছিলেন্রর অ্যাডভোকেট মিসবাউর রহমান আলম নামের এক আইনজীবী। অবশেষে তিনিও সড়ে দাঁড়ালেন আকবরের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আকবরের পক্ষে তিনি যে ওকালতনামা আদালতে দায়ের করেছিলেন তা সারেন্ডার করেছেন। একইসাথে এ বিষয়ে একটি আবেদনও দাখিল করেছেন আদালতে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) অ্যাডভোকেট মিসবাউর রহমান জানান, আইন পেশায় অনেক ধরণের হত্যা মামলা পরিচালনা করেছি। আমার কাছে রায়হান হত্যা মামলাও তেমন মনে হয়েছিল। তাই পেশাগত কারণেই মামলাটি গ্রহণ করি। অর্থ প্রাপ্তিই আসল উদ্দেশ্য নয়।

তিনি আরও বলেন, প্রতিটা বিচারকার্যেই আসামীপক্ষে আইনজীবী না থাকলে কিংবা আইনজীবী নিয়োগে অক্ষম থাকলে রাষ্ট্র থেকে তার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয় যাতে বিচার প্রক্রিয়া সহজ হয়ে যায়। এই চিন্তা থেকেই আমি আকবরের পক্ষে মামলা পরিচালনার সিদ্ধান্ত নেই। কিন্তু অনেকেই আমার সিনিয়রকে নিয়ে বাজে মন্তব্য করায় আকবরের পক্ষ থেকে সড়ে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, আকবর কোনো আইনজীবী না পেলে মামলার বিচার কাজ সঠিকভাবে হবে না। এটা রায়হানের পরিবারের জন্যও ভাল হবে না, আইনের জন্যও না।

 


Top