আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


১০ বছরের ঊর্ধ্বে যে কেউ ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি :

১০ বছরের ঊর্ধ্বে যে কেউ ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে: হাইকোর্ট

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেয়া ১১ বছর বয়সের শর্তটি স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে ১০ বছরের ঊর্ধ্বে যে কেউ ভর্তি হতে পারবে ষষ্ঠ শ্রেণিতে।

এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। একইসাথে, ভর্তি কার্যক্রমের সময়সীমাও আরো ৭ দিন বাড়ানোর আদেশ দেয়া হয়েছে।

রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে- ২০২০ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে ১১ বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিল না। শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশই আজ হাইকোর্টে স্থগিত হলো।

গত ১৭ ডিসেম্বর অনলাইনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয় এবং ২৭ ডিসেম্বর অনলাইনে আবেদন করার সময় শেষ হয়েছে। আর ভর্তির লটারির তারিখ ধার্য রয়েছে ৩০ ডিসেম্বর।

 


Top