আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত

ময়মনসিংহে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহে তারাকান্দার গাছপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 


Top