আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


কাতারে যুবলীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

মোশারফ হোসেন জনী

কাতারে যুবলীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখা।

স্থানীয় সময় রবিবার (১০ জানুয়ারি) রাতে কাতারের রাজধানী ওল্ড গানম ম্যাজেষ্টিক হোটেলের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের ভারপাপ্ত সাধারণ সম্পাদক কাজী আশরাফ হোসাইনের সভাপতিত্বে ও সহ সভাপতি আতিকুল মাওলা মিঠুর পরিচালনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ১নং সহ সম্পাদক এম সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু।

সভায় বক্তব্য রাখেন, কাতার আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, কাতার যুবলীগের সহ সভাপতি সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মামুন, যুব নেতা মোজাম্মেল হোসেন সোহাগসহ আরও অনেকে প্রমুখ।


Top