আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


সিরাজগঞ্জে পরাজিত প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর খুন

বিশেষ প্রতিনিধি :

সিরাজগঞ্জে পরাজিত প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর খুন

পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ সদরের নতুন ভাংগাবাড়ী, শাহেদনগর বেপারী পাড়া, শহীদগঞ্জ ও রতনগঞ্জ গ্রাম নিয়ে গঠিত ৬নং ওয়ার্ড। কাউন্সিলর পদপার্থী তরিকুল ইসলাম খানের প্রতিদ্বন্ধী ছিলেন শাহেদ নগর বেপারী পাড়ার মোঃ শাহাদৎ হোসেন বুদ্দিন এবং একই গ্রামের অন্য প্রার্থী সাইফুল ইসলাম। সন্ধ্যার পর কে বা কারা ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পর চিকিৎসারত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন। এমতাবস্থায়, দুই গ্রামের মাঝে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তরিকুল ইসলাম খান দুই বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর মরহুম আঃ কুদ্দুস খানের ছেলে। ডালিম মার্কা নিয়ে কাউন্সিলর পদে লড়ছিলেন মরহুম তরিকুল ইসলাম খান। পুলিশের পক্ষ থেকে আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 


Top