আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীতে ঠিকাদার অপহরণের ঘটনায় ইউপি চেয়ারম্যান জানে আলম দুলাল বরখাস্ত

ফেনী প্রতিনিধি:

ফেনীতে ঠিকাদার অপহরণের ঘটনায় ইউপি চেয়ারম্যান জানে আলম দুলাল বরখাস্ত

ফেনীতে ঠিকাদার অপহরণ মামলায় গ্রেফতার শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি জানে আলম দুলালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান জানে আলমের বিরুদ্ধে অভিযোগ জনস্বার্থ পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) মতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে গত ২৭ ডিসেম্বর ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে গ্রাম পুলিশদের পোশাক সরবরাহের দরপত্র জমা দিতে আসেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ইনপিঞ্জারপুর এলাকার বাসিন্দা রাজধানীর ব্যবসায়ী ঠিকাদার খলিলুর রহমান। ওইদিন তিনি চেয়ারম্যান জানে আলমের লোক জনের তাকে অপহরণ করেন।
এ ঘটনায় ঠিকাদার খলিলুর রহমান মামলা দায়েরের পর ৩১ ডিসেম্বর ভোরে শর্শদী ইউনিয়নের দক্ষিণ জাহানপুর এলাকার নিজ বাড়ি থেকে জানে আলমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ৫ জানুয়ারি জানে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমাণ্ড দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।।


Top