আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


রাষ্ট্রপতির কাছে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের আবারও চিঠি

রাষ্ট্রপতির কাছে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের আবারও চিঠি

নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণ এবং নির্বাচন সংশ্লিষ্ট অনিয়মের তদন্ত করে  ব্যবস্থা নেয়ার অনুরোধে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতির কাছে আবারও চিঠি দিয়েছেন। একই সঙ্গে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রীম জুডিসিয়াল গঠন করার আবেদন করা হয়েছে।

চিঠিতে বলা হয়, নয় মাস অনুসন্ধান করে নির্বাচন কমিশন ও কমিশনের অধীনের ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউটের দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে ২০১৯ সালে বৈশাখী টেলিভিশন সাত পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনে উপস্থাপন হয়, বিশেষ বক্তা, কোর্স উপদেষ্টা, কোর্স পরিচালক, কোর্স সমন্বয়ক, সহকারী সমন্বয়কসহ ১৫টি পদের নামে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং  অন্য চারজন কমিশনার, কমিশন সচিব, ট্রেনিং ইনস্টিটিউটের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কয়েক ব্যক্তিকে অন্যায় ও অনৈতিক আর্থিক সুবিধা দেয়া হয়েছে।

অভিযোগ উঠে, ২০১৮-১৯ সালে কিছু কর্মকর্তা প্রশিক্ষণ বাজেট থেকে ১১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারমধ্যে সাড়ে তিন কোটি টাকা নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধানসহ ১৮ কর্মকর্তা। চিঠির সঙ্গে বৈশাখী টেলিভিশনের সেই ধারাবাহিক প্রতিবেদনও সংযোজন করেন বিশিষ্ট নাগরিকরা। পাশাপাশি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের  কার্যালয়ের অডিট আপত্তি সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের কপিও পাঠানো হয়।

গত ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে প্রথম চিঠি দিয়েছিলেন ৪২ বিশিষ্ট নাগরিক। এবারের চিঠিটি পাঠানো হয় ১৭ জানুয়ারী। দ্বিতীয় চিঠিতে এসব বিষয়ে সরাসরি অবগত করতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছেন বিশিষ্ট নাগরিকরা।


Top