আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


উত্তরা পশ্চিম থানা এলাকায় ডাক্তার কর্তৃক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

উত্তরা পশ্চিম থানা এলাকায় ডাক্তার কর্তৃক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

উত্তরা পশ্চিম থানা এলাকায় ডাক্তার কর্তৃক এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৩০জানুয়ারি) ধর্ষণের শিকার হন ওই গৃহকর্মী।

ধর্ষণের শিকার গৃহকর্মী জানান,  শনিবার কাজ শেষ করার পর ডাক্তার তাকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে।

ঘটনাটি ভুক্তভোগী গৃহকর্মীর বড় বোন জানার পর তিনি ওই ডাক্তারকে ফোন করে  অপকর্মের কারন জানতে চান।  এরপরই ডাক্তার নিজের দোষ এড়াতে তাৎক্ষণিকভাবে উত্তরা পশ্চিম থানায় ভুক্তভোগী গৃহকর্মী ও তার বড় বোনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

জিডিতে বলা হয়েছে, বাড়ির মালামাল লুট করে পালিয়েছে গৃহকর্মী। সেই সঙ্গে গৃহকর্মী ও তার বোন ওই ডাক্তারকে মোবাইল ফোনে নানান রকম ভয়-ভীতি দেখিয়েছেন।

উত্তরা ১৩ নম্বর সেক্টরের ওই বাড়িতে ফ্ল্যাট কিনে একাই থাকেন ওই ডাক্তার। তার দুই সন্তান ও স্ত্রী আমেরিকা থাকে। অভিযুক্ত ডাক্তার আহসান নুর (৬০)  উত্তরার মেডিনোভা হাসপালে বসতেন। বর্তমানে উত্তরার রেডিক্যাল হাসপালে চিকিৎসা করেন।

এ ঘটনায় ওই গৃহকর্মীর করা মামলায় অভিযুক্ত ডাক্তারকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুজ্জামান সরদার জানিয়েছেন, এব্যাপারে মামলা হয়েছে। অভিযুক্ত ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে  জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।


Top