আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


মুক্তিযোদ্ধাদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মুক্তিযোদ্ধাদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শিগগিরই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ থেকে ২০ হাজার টাকা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদানের কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ কথা জানান।

যাদের ত্যাগ আর একাগ্রতায় একাত্তরে গর্জে উঠেছিল পরাধীন বাংলা। স্বাধীনতার জন্য যারা বুক পেতে দিয়েছিলেন বন্দুকের নলে। সেই বীর মুক্তিযোদ্ধারাই স্বাধীন দেশের স্রষ্টা। সেই বীরদের ৯৬ সাল থেকে ভাতা দিয়ে সম্মানিত করে আসছে সরকার।

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদানের কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে টাকা সরাসরি যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে।

মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, শিগগিরই এই ভাতা ১২ থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান মানুষের ভোট ও ভাতের অধিকার হরণের পাশাপাশি বেঁচে থাকার অধিকারও কেড়ে নিয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ শুরু করলেও, জাতির পিতাকে হত্যার পর ক্ষমতাগ্রহণকারীরা সব চেতনা নস্যাৎ করেছিল।

এর আগে ওসমানী স্মৃতি মিলনায়তনেই গণভবন থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৬৬তম সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বোর্ডের অন্য সদস্যরা।

 


Top