আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে আওয়ামীলীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাহরাইন প্রতিনিধি :

বাহরাইনে আওয়ামীলীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

২৫ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ সমাজের কার্যালয়ে সংগঠনের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে

ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নাহিদের সঞ্চালনায়,


সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ আলা উদ্দিন নুর,

প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ হাশেম,

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা আক্তার হোসেন (কাঁচা মিয়া),

সহ সভাপতি সেলিম চৌধুরী,

সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক কালাম দেওয়ান, প্রচার সম্পাদক

মো.জামাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সায়েম আহম্মদ লিটন ও যুবলীগের  যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরিফ সহ সংগঠনের নেতৃবৃন্দ,


বক্তারা আরও বলেন, একুশের পথ ধরেই এ দেশে স্বাধীনতা এসেছে। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ভাষার ওপর, সংস্কৃতির ওপর আঘাত করা হয়।

সেই ষড়যন্ত্রটা পাকিস্তানি শাসকেরা আমাদের ওপর করেছিল। বাংলাদেশ শিগগিরই উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে। উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য যত রকমের শর্ত রয়েছে, তার সবই শেখ হাসিনার সরকার পূর্ণ করেছে।


সভা শেষে সকল শহীদদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top