আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীতে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারে বেড়াতে এসে নদীতে নিখোঁজ তিনজনের মধ্যে বাকি দুইজনের লাশ উদ্ধার করা হয়ছে। তাদের নাম আনোয়ার ও মেহেদী। রবিবার সকাল ৭টা ও সাড়ে ১০টার দিকে ছোট ফেনী নদী থেকে ভাসমান অবস্থায় লাশ দু’টি উদ্ধার করে স্থানীয়রা। এর আগে এ ঘটনায় নিখোঁজ নজরুল ইসলাম স্বপন নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছিল।

নিহতদের মধ্যে- নজরুল ইসলাম স্বপন ফেনী জেলার দাগনভুঞাঁ উপজেলার দেবরামপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে,ওমান প্রবাসী আনোয়ার হোসেন একই গ্রামের হাবিব উল্যাহর ছেলে ও মেহেদী হাসান শাহ আলমের ছেলে।

কাম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, দেবরামপুর গ্রামের ২৫-২৬ জনের একটি দল শনিবার সকালে মুছাপুর ক্লোজারে বেড়াতে আসে। এর মধ্যে সাতজন ছোট ফেনী নদীতে জাল দিয়ে মাছ শিকার করতে নামে। হঠাৎ প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়েন তারা। এসময় চারজন সাাঁতার কেটে তীরে উঠলেও বাকি তিনজন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও স্থানীয়রা ওইদিন বিকেলে নজরুল ইসলাম স্বপনের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে রবিবার সকালে ছোট ফেনী নদীর পৃথক স্থান থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ বাকি দু’জনের লাশ উদ্ধার করা হয়।


Top