আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


দাগনভুঞার সিন্দুরপুরে মুরগি বিক্রির আড়ালে গাঁজা বিক্রি,১৯০টি চাষকৃত গাঁজা গাছ উদ্ধার আটক ১

ফেনী প্রতিনিধি :

ফেনী দাগনভুঞাঁ উপজেলার ১নং সিন্দুরপুরে মুরগি বিক্রির আড়ালে গাঁজা বিক্রি,১৯০টি চাষকৃত গাঁজা গাছ উদ্ধার আটক ১

ফেনীর দাগনভূঞাঁ উপজেলার ১নংসিন্দুরপুর ইউনিয়নের সুন্দরপুর থেকে জাফর ইমাম (৪৫) নামের এক গাঁজা চাষীকে ১৯০টি গাঁজা গাছের চারাসহ তাকে আটক করা হয়। সেই সিন্দুরপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানায়,জাফর ইমাম তার বাড়ির ছাদে বেশ কিছু দিন পূর্বে নিষিদ্ধ মাদক গাঁজা চাষ করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে রোববার দুপুরের পুলিশ ওই গ্রামের আবদুল করিম মিয়ার বাড়িতে অভিযান চালায়।

দাগনভূঞাঁ থানার ওসি ইমতিয়াজ আহমেদ ও কোরাইশ মুন্সি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গাঁজা চাষী জাফর ইমামকে আটক করা হয়েছে। তার বাড়িরর ছাদে লাগানো অবস্থা থেকে ১৯০টি গাঁজা গাছের চারা উদ্ধার করা হয়।

এই বিষয়ে একটি মাদক মামলা রুজু করা হয়েছে আসামীকে আগামী ১৫/৩/২০২১ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


Top