আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাংলাদেশ লেখক সাংবাদিক এসোসিয়েশন কাতারের সভাপতি আমিনুল হক করোনায় আক্রান্ত

মোশারফ সোসেন জনি

বাংলাদেশ লেখক সাংবাদিক এসোসিয়েশন কাতারের সভাপতি, এবং এন টিভি কাতার প্রতিনিধি, ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজ কাতার এর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮মার্চ) সকালে রাজধানী দোহার হামাদ হসপিটালে টেস্টের পর রিপোর্টে করোনা পজিটিভ আসে।

অধ্যাপক আমিনুল হকের পরিবারের সাথে কথা বলে যানা যায়, গত তিন-চার দিন ধরেই তাঁর হালকা জ্বর ছিলো। এর মধ্যে বৃহস্পতিবার হাসপাতালে গেলে ডাক্তারের পরামর্শে তিনি করোনা টেস্ট করান। রিপোর্টে করোনা পজিটিভ আসে।

হাসপাতালে ভর্তি হওয়ার পর অক্সিজেনের ঘাটতি দেখা দেয়ায় খুবই দুর্বল হয়ে পড়েন। পরবর্তীতে তাকে কৃত্রিম অক্সিজেন দেয়া হয়, বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন।

দ্রুত সুস্থতার জন্য সাংবাদিক নেত্রীবৃন্দ, কমিউনিটি ব্যাক্তি বর্গ ও দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।


Top