আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত হচ্ছে,সকল প্রকার যান চলাচল বন্ধ,বন্ধ রয়েছে দোকানপাট

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত হচ্ছে,সকল প্রকার যান চলাচল বন্ধ,বন্ধ রয়েছে দোকানপাট

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত হচ্ছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে পরিবেশ। সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট। শহরের টিএরোডে অবস্থান নিয়েছে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্ররা।

বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে শনিবার গভীর রাতে শহর বাইপাস সড়কের বিরাশার মোড় থেকে ঘাটুরা মোড় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে রাখা হয়। সন্ধ্যার পরই শহর অভ্যন্তরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম ও ঢাকায় মাদ্রাসা ছাত্রদের ওপর হামলার ঘটনায় শুক্রবার উত্তপ্ত হয়ে উঠে ব্রাহ্মণবাড়িয়া। মাদ্রাসার ছাত্ররা হামলা চালিয়ে ভাঙ্গচুর এবং অগ্নিসংযোগ সরকারি বিভিন্ন অফিসে।

আগুনে রেলস্টেশনের সবকিছু পুড়িয়ে দেয়া হয়। ভাঙচুর এবং আগুনে পুড়ানো হয় অর্ধশত সরকারী গাড়ি। এসব ঘটনায় দু’দিনে মারা যায় ৬ জন।

 


Top