আজ || শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা    
 


চট্টগ্রামের অবৈধ ইটভাটা উচ্ছেদে কোন বাধা থাকলো না

চট্টগ্রামের অবৈধ ইটভাটা উচ্ছেদে আর কোন বাধা থাকলো না। গত ২২ মার্চ হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সেই সাথে আগামী ২১ জুন পরিবেশ অধিদপ্তরের আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ ও অ্যাডভোকেট কামরুল ইসলাম কিরন।

চট্টগ্রামের অবৈধ ইটভাটা উচ্ছেদের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক বরাবর নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের আদেশ কার্যকর করতে জেলা প্রশাসন আদালতে কাছ থেকে কয়েকদফা সময় নিলেও অবৈধ ইটভাটা বন্ধ না হওয়ায় জেলা প্রশাসকসহ সংশ্লিস্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। ইটভাটা মালিকরা হাইকোর্টে ৮টি রিট আবেদন করেন। এ রিট আবেদনের প্রেক্ষিতেই হাইকোর্ট গত ২২ মার্চ এক আদেশে ৪৫ দিনের মধ্যে ইটভাটাগুলো উচ্ছেদ না করার নির্দেশ দেন।

 


Top