আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


অভিনেতা ও সংসদ সদস্য ফারুকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

অভিনেতা ও সংসদ সদস্য ফারুকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

বাংলা চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ২১ মার্চ থেকে আইসিইউতে তিনি। সেখানে ডাক্তার লি’র অধীন চিকিৎসা চলছে এ অভিনেতার।

ফারুকের শারীরিক অবস্থা একটু ভালো বলে জানিয়েছেন তার ছেলে রোশান হোসেন পাঠান। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে মুঠোফোনে তিনি বলেন, ‘গতকাল (০৭ এপ্রিল) এবং আজকে উনার শারীরিক অবস্থা একটু ভালো। আমরা ডাকলে সাড়া দিচ্ছেন, হাত নাড়ানোর চেষ্টা করছেন।’

গত ১৫ মার্চ খিচুনি হওয়ার পর ফারুকের মস্তিস্কে একটি সিজার করা হয়েছিল। তারপর তার নড়াচড়া এবং কথা বলা সীমিত হয়ে পড়েছিল। এরপর আইসিইউতে পাঠানো হয়। ১৮ মার্চ অবস্থার উন্নতি হলে কেবিনে পাঠানো হয়।

২১ মার্চ অচেতন হয়ে পড়লে আবারও আইসিইউতে পাঠানো হয় এ অভিনেতাকে। দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ফারুক। সবশেষ তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। নিয়মিত চেকআপের জন্য ৪ মার্চ সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিলে তার। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ অভিনেতা বর্তমানে ঢাকা-১৭ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন।

 


Top