আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনী মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন নিজাম উদ্দিন

বিশেষ প্রতিনিধি :

ফেনী মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ নিজাম উদ্দিন।

গতকাল ৭ এপ্রিল বুধবার বিকেলে ফেনী পুলিশ সুপার কার্যালয়ে যুক্ত হন এবং পুলিশ সুপার খন্দোকার নূরুনবী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিজাম উদ্দিনকে দায়িত্বভার প্রদান করেন।

নিজের কর্মপরিকল্পনার কথা তুলে ধরে ওসি নিজাম উদ্দিন জানান,ওসি হিসেবে আমার প্রথম প্রদক্ষেপ হবে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া। মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কোন ছাড় দেয়া হবে না। এসময় মাদকের বিরুদ্ধে ‘জিরাে টলারেন্স নীতি গ্রহণ করবেন বলে জানান তিনি।

ইতিপূর্বে তিনি কুমিল্লা লাকসাম থানা অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। তিনি ১৯৯৭ সালে পুলিশে যোগদান করেন ।পেশাগত দায়িত্ব পালনে মোহাম্মদ নিজাম উদ্দিন ফেনীর বিভিন্ন পেশাজীবী ও সকলের সহযোগিতা কামনা করেন।

 


Top