আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীতে ফেনসিডিলসহ দুই যুবলীগ নেতা কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

ফেনী প্রতিনিধি :

ফেনীতে ফেনসিডিলসহ দুই যুবলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- ফেনী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নাদিম (২৮) ও যুবলীগ কর্মী রাইসুল ইসলাম (২৫)।নাদিম রামপুর সওদাগর বাড়ি ও রাইসুল বন্ধুয়া কালিরহাট এলাকার বাসিন্দা। ৯ এপ্রিল শুক্রবার রাত ৮টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া সেতু এলাকায় তাদের গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জানতে চাইলে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু জানায়, রেজাউল করিম নাদিম সহ দুইজন ফেনসিডিলসহ আটকের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। বিষয়টি সত্য হলে পরবর্তীতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান জানান, আজ শুক্রবার রাত ৮টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া সেতু এলাকায় একটি নোহা মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সেটাকে থামানো হয়। গাড়ীতে তল্লাশী করে যুবলীগ নেতা রেজাউল করিম নাদিম ও যুবলীগ কর্মী রাইসুল ইসলামের কাছে দুই বোতল ফেনসিডিল পাওয়া যায়। তিনি জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কাল শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।


Top