আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ২০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ২০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের মার্চ মাসে হঠাৎ করেই করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যায়। এপ্রিলের শুরু থেকে তা আরও বাড়ে। শনাক্ত ও মৃত্রুতে আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। এ অবস্থায় সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। গত সোমবার সকাল ৬টা থেকে ‘লকডাউন’ শুরু হয়। এক সপ্তাহের ঢিলেঢালা ‘লকডাউন’ শেষ হচ্ছে আজ।

এরই মধ্যে রবিবার সকালে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, দেশে চলমান এক সপ্তাহের ‘লকডাউন’ রবিবার রাত ১১টায় শেষ হচ্ছে। তবে আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবারও এর ধারাবাহিকতা চলবে।

‘আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।’

এসময় সরকারি-বেসরকারি অফিস ও দোকান-পাট, মার্কেট বন্ধ থাকবে।

 


Top