আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেন্সিডিলসহ গ্রেফতার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিমকে দল থেকে অব্যাহতি

ফেনী প্রতিনিধি :

ফেনীর ফুলগাজীর বন্দুয়ায় ফেন্সিডিলসহ গ্রেফতার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম নাদিমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,ফেনী জেলা আওয়ামী যুবলীগ একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত সংগঠন। ফেনী জেলা আওয়ামী যুবলীগের একটি জরুরী সিদ্ধান্ত মােতাবেক জানানাে যাচ্ছে যে, মো. রেজাউল করিম নাদিম, যুগ্ন-সম্পাদক, ফেনী পৌর আওয়ামী যুবলীগ-কে দলীয় সাময়িক অব্যাহতি দেওয়া হল ও কেন আপনাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না,তা আগামী সাত দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল।

উল্লেখ্য,গত ৯ এপ্রিল শুক্রবার ফুলগাজীর বন্দুয়া এলাকায় এক সহযোগিসহ নাদিমকে দুই বোতল ফেন্সিডিলসহ আটক করে গোয়েন্দা পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকের মামলা করে। চারদিন পর মঙ্গলবার আদালত থেকে জামিন পায় নাদিম।

 


Top