আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নিহত,আহত ১

বাহরাইন প্রতিনিধি :

বাহরাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। গুরুতর আহত অপর একজন প্রবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈদের ছুটিতে গুরতে ৩ জন প্রবাসী দেশটির জল্লাখ যান। জল্লাখ থেকে রাজধানী মানামা ফিরার পথে অপর একটি কার এর সাথে মূখামূখি সংঘর্ষ হয়। এবং ঘটনাস্থলে ৩ জন মারা যান।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে।তারা হলেন শরিয়তপুর জাজিরা উপজেলার দক্ষিণ ডবলদিয়া কাজি কান্দি গ্রামের মুজিবুর রহমান মাতব্বরের ছেলে সুজন মাতব্বর,অপরজন ব্রাম্মনবাড়িয়ার কসবা উপজেলার মান্দিরপুর গ্রামের রাকিব উদ্দীনের ছেলে কে এম রুহুল রাব্বি, একজনের অপরিচয় এখনও পাওয়া যায় নি।

গুরুতর আহত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর বাজারের জিতু বকুলের ছেলে মো. রুবেল কে দেশটির বি, ডি, এফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী তিন বাংলাদেশীর মরদেহ উদ্ধার করে সালমানিয়া হাসপাতালের মর্গে রেখেছেন।

বাংলাদেশ দূতাবাস নিহত তিন বাংলাদেশীর মরদেহ দেশে পাঠানোর জন্য সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


Top