আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

ঈদ শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীর মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক, পিক-আপ ভ্যান, লেগুনা সিএনজিসহ বিভিন্ন যানে চড়ছে এসব মানুষ। সড়ক, মহাসড়ক ও ঘাট পেরিযে ধাপে ধাপে ঢাকায় ঢুকছে তারা। কর্মস্থলে ফেরার তাগিদে কয়েক গুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। সকাল থেকেই মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে ব্যাপক ভিড়। এদিকে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটেও রয়েছে ঢাকামুখী মানুষের চাপ রয়েছে। এই যাতায়াতে বেশীরভাগ মানুষই উপেক্ষা করছে স্বাস্থ্যবিধি। অন্যদিকে ভোলার ইলিশা ফেরিঘাটেও ব্যাপক ভিড় করছে ঢাকামুখী মানুষ। অনেকেই ফেরিতে স্থান  না পেয়ে ট্রলারে চড়ে কর্মক্ষেত্রে ছুঁটছে। এদিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সৃস্টি হয়েছে গাড়ির চাপ। নিষেধাজ্ঞা অমান্য করেই সেখানে মহাসড়কে যাত্রীবাহী যান চলাচল করছে। এদিকে, ঈদের তৃতীয় দিনেও ঢাকার বাইরে যাচ্ছে অনেকে। গ্রামমুখী এসব মানুষ জানিয়েছে, নতুন করে আরো এক সপ্তাহের লকডাউন ঘোষণার কারনেই  বাড়ির পথ ধরেছে তারা। তবে এযাত্রায়ও দূরপাল্লার যানবাহন না চলায়, অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এসব মানুষের।


Top