আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর ছাগলনাইয়া সড়ক দুর্ঘটনায় এক নারী সহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

ফেনী প্রতিনিধি :

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার শুভপুর সড়কে এ দুর্ঘটনায় আরও দুইজন অহত হয়েছেন।

নিহতরা হলেন- চট্রগ্রামের মিরসরাই থানার কাটা গ্রাম এালাকার গুলশান মিয়ার ছেলে এনাম মিয়া (২৬),ফেনীর ছাগলনাইয়ার জয় চাঁদপুর গ্রামের মো. গোফরানের স্ত্রী বিবি হাজেরা (৫০) ও টাঙ্গাইলের সখিপুরের আমতলী গ্রামের দরবেশ আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫)। অপর ব্যাক্তির পরিচয় এখনও জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করে ছাগনাইয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ছাগলনাইয়াগামী সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শুভপুরের বারাইয়াপুল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 


Top