আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


প্রকাশ্যে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সাহিনুদ্দিন (৩৩) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

বৃহস্পতিবার র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আউয়ালকে ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এই হত্যাকাণ্ডের মূলপরিকল্পনাকারী ও ১নং আসামি।

এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব।

আজ বিকেল ৪টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, গত রোববার বিকেলে ছেলে মাশরাফিকে নিয়ে তার বাবা মোটরসাইকেলে ঘুরছিল। এসময় একজন তার বাবাকে ফোন করে ৩১ নম্বর রোডে যেতে বলে। সেখানে পৌঁছানো মাত্রই মাশরাফির চোখের সামনেই তার বাবাকে মোটরসাইকেল থেকে ফেলে দেয় ৬-৭ জন। তারা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। জীবন বাঁচাতে নিহত সাহিনুদ্দিন পাশের একটি গ্যারেজে আশ্রয় নিলে সন্ত্রাসীরা সেখানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে।


Top