আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


সৌদি আরবে কোয়ারেন্টিনে হোটেল খরচ দেবে সরকার

ডেস্ক রিপোর্ট 

সৌদিতে গমনেচ্ছু বাংলাদেশিদের কোয়ারেন্টিনে থাকাকালে হোটেল ভাড়া পরিশোধ করবে বাংলাদেশ সরকার। এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার (২৭ মে) নিজ দফতরে সাংবাদিকদের মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, সৌদিতে যারা যাচ্ছে তাদের হোটেলে কোয়ারেন্টিন থাকতে হচ্ছে। কারণ ওই দেশ নিয়ম করেছে, যারা সেখানে যাবে তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে। আমাদের দেশ থেকে যাওয়া প্রবাসীদের কষ্ট দেখে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাদের হোটেলের থাকার খরচ যেন সরকার বহন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে সব প্রবাসী সেখানে যাবেন, তাদের একটি তালিকা তৈরি করে সৌদিতে আমাদের রাষ্ট্রদূতকে দেওয়া হবে। তিনি সেখানে তাদের থাকার ব্যবস্থার সর্বাত্মক সহযোগিতা করবেন।


Top