আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাজেটে সাধারণ মানুষের কোন উন্নয়ন নাই : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাজেটে সাধারণ মানুষের কোন উন্নয়ন নাই : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নতুন বাজেটে সাধারণ মানুষের উন্নয়নের কোনো জায়গা নেই। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় এ কথা তিনি বলেন।
ফখরুল বলেন, বাজেট নিয়ে পত্র-পত্রিকায় যেটা দেখেছেন, তা থেকে বোঝা যাচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক কোনো উন্নয়নের কোনো জায়গা নেই।
তিনি বলেন, সরকার উন্নয়ন নিয়ে বড় বড় কথা বলেন এই উন্নয়ন কাদের। দেশ শাসকদের পকেট বোঝাই হচ্ছে আর সাধারণ মানুষ গরিব থেকে গরিব হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, বিরোধীদলের ওপর এক দশক ধরে নির্যাতন হচ্ছে। গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে তার দলের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। পাঁচশরও উপরে নেতাকর্মী গুম হয়েছেন, ইলিয়াস আলীসহ হাজারো নেতাকর্মী খুন হয়েছেন, মৃত্যুবরণ করেছেন।

ভার্চুয়াল আলোচনায় অন্যান্যের মধে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন,স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী।


Top