আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীতে রপ্তানি পণ্য চুরি করতে গিয়ে আওয়ামী লীগ নেতা আনোয়ারসহ ৪ জন র‌্যাবের হাতে আটক

বিশেষ প্রতিনিধি:

ফেনীতে রপ্তানি পণ্য চুরি করতে গিয়ে আওয়ামী লীগ নেতা আনোয়ারসহ ৪ জন র‌্যাবের হাতে আটক

ফেনীতে দেওয়ানগন্জ এলাকা থেকে কাভার্ডভ্যান ভর্তি রপ্তানিকৃত ৩৩৬ বক্স গার্মেন্টস পণ্য চুরির অপরাধে পৌরসভার ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আজাদসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৭ ৷

৮ জুন মঙ্গলবার সকালে শহরের দেওয়ানগন্জ এলাকা থেকে পণ্য সহ প্রতারকদের আটক করা হয়। উদ্ধারকৃত গার্মেন্টসের গরম গেন্জী মালামাল ঢাকার গাজীপুর এলাকার লিবার্টি কিডস্ ওয়ার প্রতিষ্ঠানের ছিলো। পণ্যগুলো চট্রগ্রাম বন্দর দিয়ে জার্মান যাওয়ার কথা ছিলো।

র‍্যাব -৭ এর ফেনীর কোম্পানী কোমান্ডার মাহফুজুর রহমান জানান, মালামাল গুলো ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরে যাচ্ছিলো। কিন্তু গার্মেন্টস পণ্য পরিবনহণের চালক ও স্থানীয় কজন দূস্কৃতরা পূর্বে থেকে চুক্তিনামা অনুযায়ী পণ্যগুলো ফেনী পৌছানোর পর কার্টন থেকে মালামাল সরিয়ে ফেলে। সে অনুযায়ী প্রতি কার্টনে ৩২ পিস মালামাল থাকে কিন্তু সেখান থেকে প্রতারকরা ৮ পিস সরিয়ে রাখে চক্রটি। গোপনে এমন সংবাদ পেয়ে র‍্যাব সদস্যরা অভিযান চালায়।

র‍্যাব আরো জানায়, প্রতারকরা দীর্ঘদিন যাবৎ চালক ও হেলপারদের সাথে পরিকল্পনা করে বিদেশে পাঠানো পণ্য প্যাকেটগুলো খুলে এবং পাল্টিয়ে মালামাল সরিয়ে রাখে।এতে বিভিন্ন কোম্পানীর সাথে জার্মান প্রতিষ্ঠানের চুক্তি বাতিলের পাশাপাশি দেশের সুনাম ক্ষুন্ন হয়।


Top