আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


আমরা কর্মস্থলে ফিরতে চাই জাতীয় প্রেসক্লাব এর সামনে মানববন্ধনে বাহরাইন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক 

বাহরাইন প্রবেশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বা জানিয়ে মানববন্ধন করেছে দেশে এসে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাহরাইন প্রবাসীরা।বুধবার (১৯ আগষ্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে অংশ নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেন তারা।মানববন্ধনের সভাপতি এবং বাহরাইন প্রবাসী শিশির খান বলেন বাহরাইন থেকে বাংলাদেশে ছুটিতে এসে কোভিড-১৯ এ আটকে পড়েছেন অসংখ্য প্রবাসী। কিন্তু কোভিড-১৯ সময়ে লকডাউন চলা অবস্থায় ভিসার মেয়াদ শেষ হওয়ায় এখন সমস্যায় পড়েছেন অনেকে। একইসঙ্গে মাত্রাতিরিক্ত হারে প্লেন ভাড়া বাড়ানো হয়েছে।তিনি বলেন বাহরাইন সরকার বাংলাদেশের অনেক শ্রমিককে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে।কিন্তু দেশে অবস্থানকারীদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে দেশটিতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আমাদের মালিকপক্ষও আমাদের এখন কাজে নিতে আগ্রহী।আমরা সরকারের রেমিটেন্সের অন্যতম উৎস। অথচ বিভিন্ন জটিলতায় আমাদের যাত্রা থেমে আছে। আমরা চাই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে আমাদের সাহায্য করুক।

মানববন্ধনে দেশে অবস্থানরত শতাধিক বাহরাইন প্রবাসী অংশ নেন। তারা সবার বাহরাইনে ফিরে যাওয়ার জন্য সরকারের যথাযথ সাহায্য প্রত্যাশা করেন।

 


Top